কোকা-কোলার সাথে মাইক্রোসফটের পাঁচ বছরের চুক্তি

২৮ এপ্রিল, ২০২০ ০০:১১  
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট কর্পোরেশন বেভারেজ কোম্পানি কোকাকোলাকে আগামী পাঁচ বছর ব্যবসায় সফটওয়্যার সরবরাহ করবে। এর মধ্যে মাইক্রোসফটের টিমস চ্যাট অ্যাপ এবং কাস্টোমার সার্ভিস এজেন্টস টুলস। সোমবার এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স। উভয় কোম্পানির পক্ষ থেকে চুক্তির মূল্যমান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে জানানো হয়েছে এই সেবার মধ্যে ডায়নামিক ৩৬৫-ও থাকছে, যা সেলসফোর্সের সাথে সরাসরি প্রতিযোগিতা করে। সাধারণ প্রয়োজনের ব্যবসায় সফটওয়্যার যেমন ইমেইল এবং ওয়ার্ড প্রসেসিং অ্যাপের ক্ষেত্রে শক্তিশালী অবস্থান রয়েছে মাইক্রোসফটে। তবে কোম্পানিটি বর্তমানে এর বিশেষায়িত সফটওয়্যার যেমন গ্রাহক সেবা এবং বিক্রয় কর্মীদের জন্য উপযুক্ত সফটওয়্যারের ক্ষেত্রে অধিক গ্রাহক টানতে জোর দিয়েছে। মাইক্রোসফটের বিজনেস অ্যাপ্লিকেশনস গ্রুপের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট জেমস ফিলিপস জানান, কোকা-কোলা তাদের অভ্যন্তরীণ সিস্টেমে কৃত্তিম বুদ্ধিমত্তাসম্বলিত মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করবে। ডিবিটেক/বিএমটি